হাইকোর্টে জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হাইকোর্টে জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৫, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

হাইকোর্টে জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

৪৩

অনলাইন নিউজঃ দুর্নীতির মামলায় সাত বছরের দণ্ডিত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সাত বছরের দণ্ডের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. সেলিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী রুহুল কুদ্দুস ও সানজীদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফারহান।

গত বছরের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক  ওই রায় দিয়েছিলেন। রায়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছরের দণ্ড দেন।

একইসঙ্গে কামালসহ অপর এক আসামিকে এক কোটি টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে।

সানজিদ সিদ্দিকী বলেন, রায়ের পর গত ডিসেম্বরে আহসান হাবিব কামাল আপিল করেছেন।

আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এ আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন শুনানি নিয়ে সাবেক মেয়রকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১০ সালের ১১ অক্টোবর মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তীসময়ে তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।সূত্রঃ বাংলা নিউজ ২৪ডটকম

দৈনিক বরিশাল ২৪

হাইকোর্টে জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

মঙ্গলবার, জুন ১৫, ২০২১ ১:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড