মেয়রের অনুরোধের পর বরিশাল নগর পরিচ্ছন্নতায় নেমেছে বিসিসি কর্মীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেয়রের অনুরোধের পর বরিশাল নগর পরিচ্ছন্নতায় নেমেছে বিসিসি কর্মীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২১, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
A- A A+ Print

মেয়রের অনুরোধের পর বরিশাল নগর পরিচ্ছন্নতায় নেমেছে বিসিসি কর্মীরা

৫০

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি অনুরোধ জানানোর পর আজ রাতেই পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে।

মেয়র সাদিক আবদুল্লাহ আজ শনিবার রাতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের হয়রানি না করতে পুলিশের প্রতি অনুরোধ জানান। এর পর পরই বরিশাল শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

এদিকে মেয়র সাদিক আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সকালে প্রতিবাদ বিক্ষোভ করছেন। সিটি করপোরেশনের কর্মীদের আসামি করে প্রশাসন মামলা করায় নাগরিক সুবিধা বিঘ্নিত হওয়ার কথা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানানো হয়।

গত বুধবার রাতে বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এর প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীরাও কর্মবিরতি পালন করছেন। টানা তিন দিন বর্জ্য অপসারণ না করায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

দৈনিক বরিশাল ২৪

মেয়রের অনুরোধের পর বরিশাল নগর পরিচ্ছন্নতায় নেমেছে বিসিসি কর্মীরা

শনিবার, আগস্ট ২১, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড