বরিশালে ডাকাতদের দেখে ফেলায় ব্যাংক কর্মকর্তা খুন, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ডাকাতদের দেখে ফেলায় ব্যাংক কর্মকর্তা খুন, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ডাকাতদের দেখে ফেলায় ব্যাংক কর্মকর্তা খুন, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ

১৫

শামীম আহমেদ : বরিশালে ডাকাতদের দেখে ফেলায় ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শদকে হত্যাসহ চুরি ও ডাকাতির পৃথক দুটি ঘটনায় আন্ত জেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহষ্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ হওয়া ও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি (বিএমপি) থেকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, গত ৩ জুলাই রাতে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ফিসারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। যে ঘটনায় নগদ ৫৩ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুন্ঠিত হয়।

এ ঘটনায় ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতদের আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের হয়। অপরদিকে একই থানাধীন কাশিপুর চৌহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এর বাড়িতে ১১ আগস্ট রাতে চুরিসহ হত্যাকান্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদকে হত্যা করা হয়।

এ ঘটনাতেও অজ্ঞাত আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। তিনি বলেন, একটি ঘটনার সাথে অপরটির যোগসূত্রে না থাকলেও, ঘটনার কার্যপ্রণালী একই রকম হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) কে ছায়া তদন্তের নির্দেশ দেয়া হয়।

এরপর তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদার ডাকাতদলের দুই সদস্য তরিকুল ইসলাম শাকিব (২৮) ও আলমগীর হাওলাদার (৪০) কে বরিশাল নগরের শের-ই-বাংলা সড়ক এলাকা থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুটি ঘটনার সাথে তারাসহ তাদের গ্রæপের অন্য সদস্যরাও জড়িত রয়েছে। এরপর তাদের দেয়া তথ্যানুযায়ী পটুয়াখালী জেলা থেকে ডাকাত দলের অপর সদস্য জামাল (৪২) কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি ও হত্যাকান্ডের ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার বলেন, আন্তজেলা এ ডাকাতদলে আরো ৫-৭ জন সদস্য রয়েছে বলে প্রামিকভাবে গ্রেফতারকৃতরা জানিয়েছে।

তাদের বাকি সদস্য যারা ওই দুটি ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারেএবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে । তিনি বলেন, এরা বরিশালের বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতিসহ অধিক মাত্রার আরো কিছু অপরাধ ঘটিয়েছে। সেইসাথে প্রাথমিক তথ্যানুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্রও ব্যবহার করে থাকে তারা। আমরা চেষ্টাকরিছ তাদের সংগঠিত অপরাধগুলোর সন্ধান বের করতে সেইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত সকল ধরণের সরঞ্জাম উদ্ধার করে সকলকে আইনের আওতায় আনতে।

এদিকে ওই তিন ডাকাতসদস্যকে এয়ারপোর্ট থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক এ আর মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক,উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,উপ-পুলিশ কমিশনার ডিবি মনজুর রহমান,সহকারী পুলিশ কমিশনার(ক্রাইম,অপারেশনস এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহান সহ বিএমপি পুলিশের অন্যান্ন কর্মকর্তারা।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ডাকাতদের দেখে ফেলায় ব্যাংক কর্মকর্তা খুন, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ

শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৪, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান