জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু’র মৃত্যুতে যুগ্ন-মহাসচিব তাপসের শোক
সোহেল আহমেদঃ জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। এক শোকবার্তায় ইকবাল হোসেন তাপস বলেন, সচ্ছ রাজনীতিক জিয়া উদ্দিন বাবলুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে আবারও একটি শুন্যতা তৈরি হয়েছে। জাপার নেতাকর্মীরা হাড়ালো প্রিয় মহাসচিবকে, তিনি সদ্য প্রয়াত বাবলুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ইন্তেকাল করেন। এদিকে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে ৩ দিনের দলীয় শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে।
আগামীকাল বিকেল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের কাকরাইল চত্বরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হবে। শোক সভায় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের সহ পার্টি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পার্টি ঘোষিত ৩ দিনের শোক দিবসের মধ্যে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।












