জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু, অভিনন্দন জানালেন ইকবাল হোসেন তাপস
নিজস্ব প্রতিবেদকঃ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন পার্টির কো-চেয়ারম্যান মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১(১) এর দ্বারা বলে এ আদেশে নতুন মহাসচিব নিযুক্তির বিষয়টি জানানো হয়েছে।
সদ্য দ্বায়িত্ব পাওয়া মহাসচিব হিসেবে মোঃ মুজিবুল হক চুন্নু’কে বরিশালবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। তিনি মোবাইল ফোনে আলাপকালে প্রতিবেদককে বলেন, আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যান্ত সময়োপযোগী সিদ্ধান্ত দিয়েছেন। মোঃ মুজিবুল হক চুন্নু সাহেব দক্ষ সংগঠক, তিনি পার্টিকে শক্তিশালী করতে সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলে প্রত্যাশা করেন ক্লিন ইমেজ খ্যাত রাজনীতিবীদ ইকবাল হোসেন তাপস।
উল্লেখ্য, সম্প্রতি জাপার সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে পার্টির গুরুত্বপূর্ণ পদটি শুণ্য হয়।












