কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৯, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ

১২৩

জিহাদ রানাঃ বরিশালে রাস্তাঘাট, পার্ক, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, শিশুপার্ক সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন এই কর্মবীর, তাই হিরণকে আধুনিক বরিশালের রূপকার বলা হয়। তাইতো তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবার মুখে আজও তার নাম। বরিশাল আধুনিক সিটি বা সবুজ নগরী বলতেই যার নামটি উঠে আসে তিনি হলেন বরিশাল সিটি’র সাবেক সফল মেয়র হিরন। তার পকিল্পনায় একটি আধুনিক এবং উন্নয়নের নগর খুঁজে পান বরিশালবাসী। সেই শওকত হোসেন হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। দেশে এবং বিদেশে দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০১৪ সালে আজকের এই দিনে মৃত্যুকে আলিঙ্গন করে না ফেরার দেশে চলে যান তিনি।

অষ্টম মৃত্যুবার্ষিকীতেও তাকে ভুলে যাননি নগরবাসী। আজও তাকে স্মরণ করছেন অন্তরের অন্তস্থল হতে। মৃত্যুবার্ষিকীকে ঘিরে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শোকের ব্যানার এবং বিলবোর্ড টানানো হয়েছে। তাছাড়া পরিবার এবং হিরন অনুসারীদের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি পালন গ্রহণ করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের আড়াইনাও গ্রামের বাসিন্দা ও পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আব্দুল হাসেম সরদার এবং গৃহিনী জয়নব বেগম দম্পতির চার পুত্র ও ছয় কন্যা সন্তানের মধ্যে তৃতীয় শওকত হোসেন হিরন। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনী এলাকায় নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানাবাড়ি বরিশাল শহরে বসবাস করতে হয় তাকে।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের রাজপথে নতুন ধারা ছাত্র সমাজের ব্যানারে নেতৃত্ব দেয়ার মাধ্যমে শওকত হোসেন হিরনের রাজনীতিতে আত্মপ্রকাশ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি গঠনের পর শওকত হোসেন হিরন রাজনীতিতে আরো সক্রিয় হন। সে সময় তিনি বরিশাল শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৮৫ সালে মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শওকত হোসেন হিরন। সেই থেকেই জনপ্রতিনিধিত্ব শুরু তাঁর। জনপ্রতিনিধি হিসেবে বেশ স্বল্পসময়েই বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নেন হিরন।

১৯৯৫ সালে বঙ্গবন্ধুর ভাগ্নে এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ- এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলেল তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন শওকত হোসেন হিরন। যে কারণে খুব সহজেই পেয়ে যান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। এরপর বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পান। ছিলেন আন্দোলন সংগ্রামে ১৪ দলের সমন্বয়ক। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। এর পরপরই পাল্টে যায় বরিশাল নগরীর চিত্র।

শিশু বান্ধব নগরী গড়তে নানামুখি উন্নয়নের পাশাপাশি সবুজায়নের ফলে আধুনিক বরিশাল সিটি’র রূপকার খেতাব পান তিনি। শুধু তাই নয়, শওকত হোসেন হিরন মেয়র থাকাবস্থায় দলের কাউন্সিলের বিপুল ভোটে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনিই বরিশাল সিটি সর্বপ্রথম রাজনীতিতে সহবস্থান সৃষ্টি করেন। তৃতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের পরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান হিরন। এমনকি বরিশাল সদর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এদিকে, শওকত হোসেন হিরন শুধুমাত্র নামেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন বরিশালের মানুষের কাছে আস্থা এবং নির্ভরতার প্রতীক। কথা এবং কাজের মেলবন্ধন তিনি তৈরি করে দেখিয়েছিলেন মাত্র সাড়ে চার বছরে। একটি অবহেলি সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, যা কিনা আজ তার মৃত্যুর ৮ বছরেও অন্য মেয়রগন করতে স্বক্ষম হয়নি। একটি তিলোত্তমা নগরী উপহার দিতে নগরবাসীর কাছে একজন মুকটবিহিন সম্রাটে পরিণত হন। সেই হিরনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ, আজ ও শহরের রিক্সা চালক থেকে শুরু করে সাধারন মানুষ মনে করেন এই কর্মবীর মহান মানুষটিকে।

দৈনিক বরিশাল ২৪

কর্মগুণে আজও বেঁচে আছেন বরিশালের জনপ্রিয় মেয়র হিরণ

শনিবার, এপ্রিল ৯, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত