পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস

১১১

সোহেল আহমেদঃ স্বপ্নের পদ্মা সেতু পারাপারে মাছ, ফলমূল, শাক-সবজি সহ পচনশীল সব ধরনের খাদ্য পণ্যবাহী গাড়ির টোল ফ্রী করার দাবী করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আপনার ভাবনা কেমন দৈনিক বরিশাল ২৪. কম- এর সাথে আলাপকালে এক প্রশ্নের উত্তর জনাব তাপস জানান, আমি নিজে গাড়ি নিয়ে মাত্র তিন ঘন্টার কম সময়ে ঢাকায় পৌছেছি এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। এতো অল্প সময়ে দক্ষিণ অঞ্চলের মানুষ রাজধানীর সাথে যাতায়াত করতে পারবে কখনো ভাবেনি।

ইকবাল হোসেন তাপস বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করছি। সরকারের নানা কর্মকান্ড আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু পদ্মা সেতু নিয়ে নেতিবাচক সমালোচনা করলে আমি নিজের বিবেকের কাছেই হেরে যাবো, কেননা এই সেতু বাস্তবায়িত হয়ে গোটা বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিয়েছে, তেমনই বরিশাল সহ দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্যন্নোয়নে আমুল পরিবর্তন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন জাপার এই নেতা।

তিনি বলেন, অনেকেই রোগীবাহী এ্যাম্বুলেন্স এর টোল ফ্রী চাইছেন। এটাও যৌক্তিক। তবে, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের উচিত বরিশাল থেকে যতো ধরনের পচনশীল খাদ্যপণ্য বোঝাই গাড়ি ঢাকায় আসবে এগুলোর টোল ফ্রি করা। তানা হলে  পদ্মা সেতুর সুফল পুরোপুরি পাওয়া যাবে না।

বরিশালের রাজনীতির এই গুরুত্বপূর্ণ নেতা কথা বলেন নৌ পথের যোগাযোগ নিয়েও। তিনি বলেন, রাজধানীর সাথে বরিশালবাসীর যোগাযোগ এর ঐতিহ্য হলো লঞ্চ, স্টিমার। পদ্মা সেতু হওয়ায় লঞ্চে যাত্রী সাধারণ চাপ কিছুটা হলেও কমে যাবে। সেজন্য লঞ্চের ডেক ও কেবিন ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে যতোটা কমানো সম্ভব। কারন, পদ্মা সেতু পার হলে সময় বাঁচবে এটা সত্যি, সাধারণ যাত্রীরা ভাড়ার বিষয় টা বিবেচনা করে স্থল পথ বা নৌ পথে যাতায়াত করবেন।

উল্লেখ্য, চলতি জুন মাসের ২৫ তারিখ বর্ণিল আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে একপ্রকার উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশ্বের অন্যতম দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন নিয়ে শুরু থেকে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে আসছিলো সরকারি দল। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর দ্বার খুলেছে। দক্ষিণ অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করতে শুরু করেছে।

দৈনিক বরিশাল ২৪

পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস

বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ | আপডেটঃ জুন ৩০, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ