ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধের ষড়যন্ত্র! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধের ষড়যন্ত্র! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধের ষড়যন্ত্র!

১৫৪

আকতার ফারুক শাহীনঃ ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটের অজুহাতে এ রুটে বিমানের দৈনিক ফ্লাইটের সংখ্যা সপ্তাহে তিন দিন কমিয়ে আনা হয়েছে। এছাড়া মহানগর থেকে বিমানবন্দর পর্যন্ত বিমানের যাত্রী আনা-নেওয়ার সার্ভিসটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে শীতকালীন শিডিউলে সপ্তাহে ছয় দিন বিমান চালানোর ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছে বিমান। অথচ এ রুটে যাত্রীসংখ্যা খুব একটা কমেনি।

জানা যায়, পদ্মা সেতু চালুর পর প্রথমদিকে কিছুটা কমলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে। প্রতি ট্রিপে শতকরা ৭০-৭৫ ভাগ আসন পূর্ণ থাকছে। অন্যদিকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা নিয়মিত দৈনিক ফ্লাইট পরিচালনা করছে।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের মার্চে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। সেসময় ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় ইউএস-বাংলা ও নভোএয়ার। অথচ এ রুট বাদ দিয়ে বিমান শিডিউল ঘোষণা করে। বিষয়টি জানতে পেরে বিমানকে ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। তথ্যানুযায়ী-প্রধানমন্ত্রীর ইচ্ছায় তার দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী-২৬ মার্চ থেকে বিমান দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করে।

এদিকে ২৫ জুন পদ্মা সেতু চালুর পর আকাশপথের যাত্রীদের সংখ্যা কিছুটা হ্রাস পায়। সংশ্লিষ্টরা বলে আসছিলেন-এ সংকট সাময়িক। পদ্মা সেতু নিয়ে আনন্দের ক্ষণ পেরুলে আকাশপথের যাত্রীসংখ্যা বাড়বে। কিন্তু এতে কান না দিয়ে ৫ আগস্ট থেকে এ রুটে দৈনিক ফ্লাইটের জায়গায় সপ্তাহে তিন দিন ফ্লাইট চালাতে শুরু করে বিমান। বরিশাল নগর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ার সার্ভিস ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মাসখানেক আগে বিমানের ওয়েবসাইটে দেওয়া শীতকালীন শিডিউলে সপ্তাহে ছয় দিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও তা বাতিল করা হয়েছে। বর্তমানের তিন দিনের শিডিউল বহাল রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এ রুটের যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এদিকে পরিচয় গোপন রাখার শর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, আমাদের দৈনিক ফ্লাইটে আসা-যাওয়া মিলিয়ে গড়ে ১২০-১৩০ জন করে যাত্রী পাচ্ছি।

বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ঢাকা-বরিশাল রুটের দূরত্ব ৬১ অ্যারোনটিক্যাল মাইল। ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব ১০০ অ্যারোনটিক্যাল মাইলেরও বেশি। অথচ দুই রুটের যাত্রীরা প্রায় সমান ভাড়া দিয়ে যাতায়াত করেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা-যশোর রুটে প্রায় ৬০ শতাংশ যাত্রী কমেছে। এ রুটে ফ্লাইট কমেনি। তাহলে বরিশাল কী দোষ করল? ফর এভার লিভিং সোসাইটির চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, আমার প্রশ্ন, ফ্লাইট কমানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি নেওয়া হয়েছে কিনা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক যাহিদ হোসেন বলেন, ‘বিজনেস পলিসি তো আমি বুঝি। যাত্রী কম হওয়ায় সপ্তাহে তিন দিন ফ্লাইট চালানো হচ্ছে। এর বেশি বাড়ানো সম্ভব নয়।’ বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুর রহিম তালুকদার বলেন, জুলাইয়ে যাত্রীর সংখ্যা কিছুটা কমলেও আগস্টে পরিস্থিতির উন্নতি হয়েছে। সেপ্টেম্বরে অবস্থা আরও ভালো।

বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুবিনা মীরা বলেন, কমিটির পরবর্তী সভায় বিষয়টি তুলব। জবাবদিহিতাও চাইব। অবশ্যই এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালু করতে হবে। সূত্রঃ দৈনিক যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধের ষড়যন্ত্র!

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত