মাঠ গুছিয়ে ফেলেছেন জাপা'র মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাঠ গুছিয়ে ফেলেছেন জাপা'র মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৬, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

মাঠ গুছিয়ে ফেলেছেন জাপা’র মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস

৫০

সোহেল আহমেদঃ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস এরই মধ্যে মাঠ গুছিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন জাপার নেতারা।

স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড়ো দুই দল আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীর সাথে তীব্র লড়াই করেন ইকবাল হোসেন তাপস। ইকবাল হোসেন তাপসের দৃড় নেতৃত্বে পার্টির প্রথম সারির নেতৃবৃন্দ প্রচারনা চালালেও তৃণমূল পর্যায়ে অনেকটাই ছিন্ন বিচ্ছিন্ন ছিলো জাপার রাজনীতি। কেন্দ্রীয় নেতাদের দীর্ঘদিনের গ্রুপিং পাল্টা গ্রুপিংয়ে বিভক্ত হয়ে পরেন সমর্থকরা। এই বিভক্তি প্রভাব পরে ভোটের হিসাব নিকেশেও। যদিও সে নির্বাচনে নানা অভিযোগ এনে ভোট সুষ্ঠ হয়নি বলে দাবী করেন তাপস। একই দাবী করে একমাত্র সরকার দলীয় প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়া বাকি সব প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ওই নির্বাচনের নানা প্রতিকুলতার কথা মাথায় রেখে সুকৌশলে এগোতে থাকেন ইকবাল হোসেন তাপস। নির্বাচনে ভোটযুদ্ধে তুমুল লড়াই করে শেষ পর্যন্ত মাঠে থাকায় তাপসের উপর জাপা সমর্থক সহ সাধারণ মানুষের আস্থা বেড়ে যায়। আস্থার প্রতীক হন জাপার কেন্দ্রীয় নেতাদের কাছেও। স্থানীয় নেতৃবৃন্দ তাকে প্রথমে বরিশাল জেলা জাপার সদস্য সচিব করলেও সংগঠনকে শক্তিশালী করতে পরবর্তীতে মহানগর জাপার সদস্য সচিব হিসেবে নির্বাচিত করেন। বর্তমানে মহানগর জাপার আহবায়ক হিসেবে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল দ্বায়িত্ব পালন করছেন। আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে মাথায় রেখে আগেভাগে ত্রিশটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতেই ত্যাগী, পরিশ্রমী নেতাদের সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জাপার নেতারা। নাম প্রকাশ না করা শর্তে কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, গতবারের মতো এবার জাপায় কোনো বিভক্তি নেই। সম্প্রতি বরিশাল সদর উপজেলা জাপার আহবায়ক বশির আহমেদ ঝুনুর বাসায় ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সহ প্রথম সারির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের বিষয়টি উদাহরণ হিসেবে বলেন ওই নেতা। এছাড়াও জাপার ভাইস চেয়ারম্যান সফল কাউন্সিলের এ্যডভোকেট গোলাম মর্তুজা আবেদীনও লাঙ্গলের বিজয়ের জন্য নেতাকর্মীদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। সবকিছু মিলিয়ে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ বিএনপির চেয়ে জাতীয় পার্টি কম শক্তিশালী নয় বলে ধারণা অনেকের। গতো নির্বাচনের পর থেকে পাড়া-মহল্লায় গিয়ে গিয়ে ইকবাল হোসেন তাপস তাঁর অবস্থান জানান দিয়েছেন। বিপদ আপদে যে যখন স্মরণ করেছে তখনই তাপসকে পাশে পেয়ে উপকৃত হয়েছে। দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে জনদরদী বলে ব্যপক পরিচিতি লাভ করেছেন।

দৈনিক বরিশাল ২৪

মাঠ গুছিয়ে ফেলেছেন জাপা’র মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস

বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ০৮, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান