চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

৫৬

অনলাইন নিউজঃচট্টগ্রামে প্রাইভেট সেবা সার্ভিস চালু করেছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে হেলিকপ্টার সেবাটির উদ্বোধন হয়।

তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করা ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’-এর দুটি হেলিকপ্টার চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে। এছাড়া যেকোনো প্রয়োজনে দেশের যেকোনো এলাকায় ভাড়ায় পরিচালিত হবে এই দুটি হেলিকপ্টার।

আরেকটি হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে জরুরি রোগী পরিবহনের কাজে ভাড়ায় পরিচালিত হবে।

উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার (১৯ ও ২০ মে) রয়েছে ‘চট্টগ্রাম সিটি জয় রাইড’। যেখানে একজন যাত্রী মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় পুরো চট্টগ্রাম নগরী ভ্রমণের সুযোগ রযেছে।

এছাড়া জনপ্রতি ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু ঢাকা একইভাবে ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমণের সুযোগ রয়েছে এই হেলিকপ্টারে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দ্রুত এবং জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং নামী-দামী ব্যসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। দেশে এখন চাহিদা বেড়েছে, সেইসাথে এ খাতে ব্যবসাও বেড়েছে। গণমাধ্যমের জরুরি সংবাদ সংগ্রহ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী, এবং ভিআইপি ব্যবসায়ীরাও এখন হেলিকপ্টারের ব্যবহার করছেন।

দেশে আসা তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের পরিবহন ও রোগী পরিবহনের মতো জরুরি কাজে ‘চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস’ চট্টগ্রামে বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে কম খরচে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ থাকছে চিটাগাং হেলিকপ্টার  অ্যান্ড এয়ার সার্ভিসে। এছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সফর, মিডিয়া হাউজগুলোর জরুরি খবর সংগ্রহ কিংবা জরুরি রোগী পরিবহনে আমাদের সার্বক্ষণিক সেবা চালু থাকবে।’

সূত্রঃ দ্য বিজনেস স্টান্ডার্ড

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

সোমবার, মে ২২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান