নাটরে আমের কেজি দুই টাকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নাটরে আমের কেজি দুই টাকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৩, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

নাটরে আমের কেজি দুই টাকা

১২৪

অনলাইন নিউজঃ নাটোরের লালপুরে ঝড়ে পড়া আম প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই টাকা দরে।

ঝড়ে গাছের আম পড়ে যাওয়ায় আম চাষিদের ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।

অপরিপক্ব বড় সাইজের আম বিক্রি হচ্ছে ৬০/৭০ টাকা বস্তা আর কেজি দরে দুই টাকা করে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রাম ঘুরে দেখা যায়, দুড়দুড়ীয়া,  মনিহারপুর, গন্ডবিল, বেরিলাবাড়ি, আট্রিকা এলাকায় বস্তাভর্তি শত শত মণ আম কিনছেন ব্যবসায়ীরা।

এসব আম আচারের জন্য দেশের বিভিন্ন জেলায় বিক্রি করবেন বলে জানান ব্যবসায়ীরা।

জানা যায়, গত রোববার রাত সোয়া ৯টায় আকস্মিক ঝড়ে ব্যাপক আম পড়ে। এই সময়ে ঝড় হওয়ার জন্য ব্যাপক ক্ষতি হয়েছে।

আম চাষীরা জানান, মে মাসের ৪ তারিখ থেকে গুটি আম ও ১৫ মে থেকে গোপালভোগ আম পাড়া শুরু হয়েছে।২০ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ বা লকনা পাড়া হচ্ছে। ২৫ মে থেকে হিমসাগর বা খিরসাপাত,

৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আম্রপলি, ১৫ জুন ফজলি, ১০ জুলাই আশ্বিনা, বারি ফোর ও গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। আর বারোমাসি আম কাটিমন ও বারি ১১ আম সারাবছরই সংগ্রহ করা যাবে। এরই মধ্যে ৪দিনের ব্যবধানে দুই দফার ঝড়ে গাছের অনেক আম পড়ে গেছে।

উপজেলার আম চাষী ও ব্যবসায়ী রেজাউল করিম জানান, রোববার ও বৃহস্পতিবার ঝড় হয়েছে। দুই দফার ঝড়ে অন্তত ৪০ মে.টন  আম ঝড়ে পড়েছে।

মঙ্গলবার প্রায় ৫শ’ বস্তা আম কিনেছেন। খরচসহ এসব আমের দাম পড়েছে প্রায় ৮০ টাকা মণ। তার কেনা আম ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে পাঠাবেন।

দুড়দুড়ীয়া ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ঝড়ে আম পড়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র:দৈনিক যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

নাটরে আমের কেজি দুই টাকা

মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ