অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০১, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

৭৭

অনলাইন নিউজ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্ধুকধারীর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল এবার বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফেরার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বোর্ডে উঠেছিল।

কিন্তু সিটে বসতেই শুনেন দুঃসংবাদ! হঠাৎ করেই ক্রিকেট দলকে বহনকারী বিমানে (ইউএল ১৮৯) যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

সকাল ৮টায় পাইলট ঘোষণা দেন- বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। তারপর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নামিয়ে নেওয়া হয় বিমান থেকে।

ভাগ্য ভালই বলতে হবে তামিমদের। বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনায় পড়তে পারতেন তারা। বিমানটিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছাড়াও ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নতুন একটি ফ্লাইট দেওয়া হয়েছে। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।

স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরি হয়। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর আড়াইটার সময় বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সুত্র:পিডিবি

দৈনিক বরিশাল ২৪

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ
৭৭

অনলাইন নিউজ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্ধুকধারীর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল এবার বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফেরার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বোর্ডে উঠেছিল।

কিন্তু সিটে বসতেই শুনেন দুঃসংবাদ! হঠাৎ করেই ক্রিকেট দলকে বহনকারী বিমানে (ইউএল ১৮৯) যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

সকাল ৮টায় পাইলট ঘোষণা দেন- বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। তারপর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নামিয়ে নেওয়া হয় বিমান থেকে।

ভাগ্য ভালই বলতে হবে তামিমদের। বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনায় পড়তে পারতেন তারা। বিমানটিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছাড়াও ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নতুন একটি ফ্লাইট দেওয়া হয়েছে। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।

স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরি হয়। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর আড়াইটার সময় বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সুত্র:পিডিবি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ