স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ সমাজ কল্যাণ সংস্থা’র শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মোঃ শহিদুল ইসলামঃ আজ মহান একুশ। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সজাগ সমাজ কল্যাণ সংস্থা যথাযোগ্য মর্যাদায় মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
প্রভাতের শুরুতেই চাঁদপাশা হাইস্কুল ও কলেজের শহিদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্প অর্পণ করেন সজাগের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সজাগের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক মোঃ বজলুল রহমান, আবুল,রাহাত,ইকবাল,গোলাম রাব্বি, আনন্দ, সিহাব, সিয়াম, রাকিব সহ সজাগের অন্যান্য সদস্যবৃন্দ।












