ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি

১২

অনলাইন নিউজঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপির দুই ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তিন দলই বড় জয় নিশ্চিত করেছে। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন তামিম ইকবাল।

বুধবার প্রাইম ব্যাংক বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ২৯.৫ ওভারে ১৫২ রান করে অলআউট হয়ে যায়। দলটির ওপেনার নাঈম শেখ ৮৩ বলে ৮১  রান করেন। চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। জবাবে ২৩.২ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।

রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন তিনি। তিনে নেমে সৌম্য সরকার ৪০ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ব্যাট হাতে ১৬ রান করা ওপেনার সাইফ ৩৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ম শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়। জবাবে ৩২.৫ ওভারে ৯ উইকেটে জয় তুলে নেয় মোহামেডান। তামিম ৯৬ বলে ১০৫ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। চলতি ডিপিএলের ৪ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মাহিদুল ইসলাম অঙ্কন ৭৫ রানের ইনিংস খেলেন। মোহামেডানের তাইজুল ইসলাম ৪টি ও আবু হায়দার ৩ উইকেট নেন।

মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৩.১ ওভারে মাত্র ১০০ রান করে অলআউট হয়। আবাহনী ১৪.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। পারভেজ ইমন ৫৫ রান করেন। আবাহনীর তরুণ অলরাউন্ডার মাহফুজুর রাব্বি ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। সূত্রঃ দৈনিক সমকাল

দৈনিক বরিশাল ২৪

ডিপিএলের তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, তামিমের সেঞ্চুরি

বুধবার, মার্চ ১২, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান