বরিশালে যুবদলের দুই শহীদ পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার
সোহেল আহমেদঃ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হওয়া দুই পরিবার পেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঈদ উপহার। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক পরিমল বণিক ও উজিরপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ শাহ আলম চুন্নু’র পরিবারকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আজ ২৫ মার্চ মঙ্গলবার সকালে উপহার সামগ্রী পৌছে দেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান সহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্তিত ছিলেন সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক এড.হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক উলফত রানা রুবেল, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সম্পাদক শাকিল সুজন, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পনির খান, সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক সহ সাংগঠনিক সম্পাদক সান তমজিদ প্রমূখ।












