অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু

১১৯

অনলাইন নিউজ: বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রত্যাশা নেই। এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকারের জন্য।”

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে এবং বাংলাদেশের মানুষ তাদের মনের কথা বলতে পারবেন। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবেন নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।”

তিনি বলেন, “অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোক ও গোষ্ঠীর হাতে ছিল।
আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছেন, সেই পণ্যগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। এদের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। যাতে লোকগুলোই যেন আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

বিএনপির এই নেতা বলেন, “একটি গ্রামে একটা পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাহিরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। এজন্য আমরা সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি। তাদের সমস্যা ও চাহিদা আগামী দিনে কীভাবে পূরণ করতে পারি তাও দেখছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম আলাল, জহির উদ্দিন স্বপন, ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের সদস্য সচিব শেখ আবদুর রহিম, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন, শারমিন বিনতে সিদ্দিকীসহ বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা।

দৈনিক বরিশাল ২৪

অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু

শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে