শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

৯২৪

অনলাইন নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে  জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল।

তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমানও সঙ্গে আসেন।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করেছে ইসি। তার মধ্যে বিএনপি ও তার শরিকরা ২১২টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পায়।

বিএনপি ও তাদের শরিক দলের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষ্যে তাদেরকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। ইতোমধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসেছেন।

দৈনিক বরিশাল ২৪

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান