প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৪, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন

১৪

অনলাইন নিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বৃত্তি পরীক্ষা চালু করছে সরকার। চলতি বছরের এপ্রিলে এ বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে পরীক্ষার মানবন্টনের খসড়া।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে বাংলা, ইংরেজি ও গণিত প্রতি বিষয়ে বরাদ্দ থাকবে ১০০ নম্বর। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ৫০ নম্বর করে বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞানের নির্ধারিত ৫০ নম্বর যেভাবে বন্টন করা হয়েছে- বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৫টি, উত্তর দিতে হবে পাঁচটি; মোট নম্বর ৫। শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ প্রশ্ন থাকবে ৫টি, উত্তর দিতে হবে পাঁচটি; মোট নম্বর ৫। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি, উত্তর দিতে হবে আটটি; মোট নম্বর ১৬। বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে ৪টি, উত্তর দিতে হবে চারটি; মোট নম্বর ২৪।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের নির্ধারিত ৫০ নম্বর যেভাবে বন্টন করা হয়েছে- বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৫টি, উত্তর দিতে হবে পাঁচটি; মোট নম্বর ৫।

শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ প্রশ্ন থাকবে ৫টি, উত্তর দিতে হবে পাঁচটি; মোট নম্বর ৫। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি, উত্তর দিতে হবে আটটি; মোট নম্বর ১৬। বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে ৪টি, উত্তর দিতে হবে চারটি; মোট নম্বর ২৪।

জানা গেছে, আইনি জটিলতায় ‘আটকে যাওয়া’ গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট বৃত্তির ৮০ শতাংশ পাবেন এবং কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পাবেন ২০ শতাংশ।

গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী কোরবানির ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদের পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এ বছরে নেব।

এক সময় প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার রেওয়াজ থাকলেও ২০০৯ খ্রিষ্টাব্দে তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। এ পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতেই সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

তবে করোনাভাইরাস মহামারির জেরে ২০২০ খ্রিষ্টাব্দে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়। বন্ধ হয়ে যাওয়ার ১৩ বছর পর ২০২২ খিষ্টাব্দের ডিসেম্বরে ফের ‘পরীক্ষামূলকভাবে’ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

গণঅভ্যুত্থানের পর গত বছর থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার ‘নীতিগত সিদ্ধান্ত’ নেয় অন্তর্বর্তী সরকার। ওই বছরের শেষে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। এ অবস্থায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবি ওঠে।

শিক্ষামন্ত্রীর বলেন, গত বছরের প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষাটি সরকারি শিক্ষার্থীদের জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু প্রাইভেট, বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল এবং মামলার আদেশক্রমে…এবং আমরাও ভেবেছি যে তাদের (কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী) বাদ দিয়ে… তারা একই দেশের ছাত্র-ছাত্রী, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব।

একই শিক্ষা ব্যবস্থা হওয়ায় একই প্রশ্নে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে ৮০ শতাংশ বৃত্তি আমরা দিয়ে দেব সরকারি ছাত্র-ছাত্রীদের। আর ২০ শতাংশ আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের (শিক্ষার্থীদের)।

কিন্ডারগার্টেনের শিক্ষার্থদের বেশিরভাগ শহরকেন্দ্রিক। তাই তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও শিক্ষামন্ত্রী চান তাদের মধ্যে বিভেদটা আইডেন্টিফাই করা, সেই জন্যই একই প্রশ্নে পরীক্ষা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক বরিশাল ২৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন

বুধবার, মার্চ ৪, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ | আপডেটঃ মার্চ ০৪, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ