জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

১৮

অনলাইন নিউজ: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকার অধিকার হরণ করা হলে চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ করব। প্রতিবাদে কাজ হলে আলহামুদলিল্লাহ, না হলে প্রতিরোধ করব। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে, এ লড়াই হোক জনতার বিজয়ের লড়াই।

সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, আফসোস, আমরা যারা মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে-‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা এর স্থায়ী সমাধান চাই। আর এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচনের আগে বড় গলাই বলেছিলাম, আমরা দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকে বিশ্বে যে অস্থিরতার লড়াই চলছে, তাতে কার্যত মুসলিম বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারাই মানবতার বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে এবং তার নিন্দা করেই যাব। আমরা মানবতার পক্ষেই আছি, সে কোন দেশ, কোথাকার; তা দেখার বিষয় নয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে, সেখানেই আমরা থাকব ইনশাআল্লাহ। মানবতার বিজয় হোক এবং মনুষ্যত্বের বিজয় হোক।

দৈনিক বরিশাল ২৪

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে