গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন
অনলাইন ডেস্ক: মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা নাগাদ মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানান তিনি। আগামী দুই-একদিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশাও করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, মহেশখালী এলএনজি টার্মিনালে দুটি ব্রয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো। এতে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশি-বিদেশী প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি ব্রয়লার এরই মধ্যে মেরামত করেছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা নাগাদ এ ব্রয়লার থেকে আড়াইশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। বাকি ব্রয়লারটি ঠিক করতে আরো এক দুই দিন সময় লাগবে বলে জানান তিনি।তথ্যসূত্র:বিভি












