রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০১৯ ১০:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন

৫৩

মো:ইয়াছিন শেখ,(ঈশ্বরদী) পাবনা : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির ২৯ নং অফিস নির্মাণে ওয়েল্ডিং কাজের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় অফিস ও স্টোরের দুটি কনটেইনারের মালামাল পুড়ে যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই প্রকল্পের ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনাটি নিশ্চিত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রকল্প সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সংযুক্ত রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প) আরিফুল ইসলাম বলেন, ম্যাক্সের সাব অফিসের পাওয়ার সাপ্লাই বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে তা ছড়িয়ে পড়তে পারেনি। আমাদের সবার সঠিক তৎপরাতায় তেমন কোনো ক্ষতি হয়নি।

দৈনিক বরিশাল ২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কনটেইনারে আগুন

শুক্রবার, আগস্ট ৯, ২০১৯ ১০:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা