অসুস্থ লুসিকে চিকিৎসা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অসুস্থ লুসিকে চিকিৎসা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০১৯ ১০:৩২ অপরাহ্ণ
A- A A+ Print

অসুস্থ লুসিকে চিকিৎসা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোহেল আহমেদ: অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে চিকিৎসা ব্যবস্থা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে সাথে নিয়ে অক্সফোর্ড মিশন চার্চে লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতেগিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সহযোগীতার কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক  আল মামুন তালুকদার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর সাথে দেখা করেন, এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী তার সার্বিক খোজ খবর নেন । পানিসম্পদ প্রতিমন্ত্রী অক্সফোর্ড মিশন চার্চের ফাদারের সাথে লুসি হল্টকে সবধরনের সুযোগ সুবিধা দেয়ার জন্য বলেন।

পাশাপাশি লুসি হল্ট এর সবধরনের প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলেন। কিছুদিন পূর্বে ডাক্তার তাকে প্রাথমিক ভাবে চেকআপ করেন এবং তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে যাবার পরামর্শ দেন।

তার উন্নত চিকিৎসা জন্য বরিশাল জেলা প্রশাসন  সবধরনের সহায়তা প্রদান করবেন। কয়েক দিনের মধ্যে তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

৫৭ বছর ধরে এ দেশে মানুষের সেবা করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন। মানবদরদি এই ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট।

৮৭ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি।

দৈনিক বরিশাল ২৪

অসুস্থ লুসিকে চিকিৎসা সহ সব ধরনের সহয়তা দেয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ১০:৩২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে