মৃত্যুর কথা মিডিয়াকেও বলতে মানা কাশ্মীর পুলিশের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মৃত্যুর কথা মিডিয়াকেও বলতে মানা কাশ্মীর পুলিশের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

মৃত্যুর কথা মিডিয়াকেও বলতে মানা কাশ্মীর পুলিশের

১২

অনলাইন নিউজ: কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই উত্তপ্ত উপত্যকা। অশান্তি যাতে না ছড়ায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

কখনও ১৪৪ ধারা জারি করে, কখনও বা ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে।

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়।

এর আগ মুহূর্তে জম্মু-কাশ্মীরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য।

উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। এতসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও সেখানে বিক্ষোভ ঠেকাতে পারছে না ভারতীয় কর্তৃপক্ষ।

গত শনিবার (১৭ আগস্ট) শ্রীনগরের উপশহরে নিজ বাড়ির বাইরে দাড়িয়েছিলেন মোহাম্মদ আইয়ুব খান। ওই সময়ে বিক্ষুব্ধ পাথর নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের ক্যানিস্টার ছোড়ে পুলিশ।

এর দুটো শেল ৬২ বছর বয়সী কাঠ ব্যবসায়ী আইয়ুবের সামনে পড়লে তাৎক্ষনিকভাবে রাস্তার ওপরে পড়ে গিয়ে তার মুখ দিয়ে গাঁজলা বের হয়। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তিন কন্যার এই বাবাকে।

কিন্তু পুলিশ জোর করে তার মরদেহ নিয়ে যায়। দাফনের জন্য পরিবারের মাত্র দশ জনকে অনুমতি দেওয়া হয়। আর ওই রাতেই পুলিশি পাহারায় তাকে সমাহিত করা হয়।

আইয়ুবের ছোট ভাই শাবির আহমেদ খান এএফপিকে বলেন, পুলিশ কর্মকর্তারা আমাদের হুমকি দিয়েছিল যদি মিডিয়ায় কথা বলি বা বিক্ষোভের চেষ্টা করি তাহলে তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হবে। কবরস্থান পর্যন্ত আমাদের পাহারা দিয়ে নিয়ে যায় পুলিশের চারটি ভ্যান।

ডেথ সার্টিফিকেটের জন্য আইয়ুবের পরিবারের সদস্যরা একাধিকবার হাসপাতালে গেছেন বলে জানান শাবির। তিনি দাবি করেন, চিকিৎসকরা তাদের বলেছেন, পুলিশ কর্মকর্তারা এটি ইস্যু করতে মানা করেছেন। তিনি বলেন, ‘তার মৃত্যু হয়তো সরকারি নথিভুক্তও হবে না কিন্তু আমাদের কাছে তিনি শহীদ। ভারতীয় নৃশংসতার আরেকটি দৃষ্টান্ত তার এই মৃত্যু’।

দৈনিক বরিশাল ২৪

মৃত্যুর কথা মিডিয়াকেও বলতে মানা কাশ্মীর পুলিশের

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী