‘শাপলা’ বেচার টাকায় চাল কিনবে পটুয়াখালীর মেহেদী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘শাপলা’ বেচার টাকায় চাল কিনবে পটুয়াখালীর মেহেদী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ৪:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

‘শাপলা’ বেচার টাকায় চাল কিনবে পটুয়াখালীর মেহেদী

১৫

অনলাইন নিউজ: মেহেদী পুরো নাম মোহাম্মাদ মেহেদী হাসান। বয়স সাত (৭) বছর। বিলের শাপলা তুলে নিয়ে এসেছে বাজারে বেচতে। ‘শাপলা’ বেচার টাকায় কিনতে হবে ‘চাউল’। সম্ভব হলে কিছু ছোট মাছ! এমনটাই জানাল মেহেদী।

মেহেদীকে প্রায়ই পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া বাজারের বিভিন্ন পয়েন্টে বসে শাপলা বিক্রি করতে দেখা যায়। বুধবার (২১ আগস্ট) সকাল শাপলা নিয়ে বাজার রোডে নুহা মেডিকেলের সামনে বসে মেহেদী। আজ বেচা বিক্রি খারাপ।

প্রতিদিন ১১টার ধ্যে বেচা-বিক্রি শেষ হলেও আজ দুপুর ১টা নাগাদও বেচা হয়নি। তার সাথে এসেছে দুই ভাই বোন। মাকসুদা আর নাজমুল। মাকসুদা (৫) শিশু শ্রেণিতে পড়ে। আর নাজমুলের বয়স আড়াই বছর। মেহেদীও স্কুলে যায়। প্রাইমারি স্কুলের ১ম শ্রেণির ছাত্র।

মেহেদীর বড় এক বোন আছে। নাম জাহেদা (১৫)। ঢাকাতে স্থানীয় এক ধণী লোকের বাচ্চা দেখা শোনা করে। মাইনে বাবদ দেয়া হয় ৩ হাজার টাকা। তা তাঁদের কাছেই জমা থাকে। জাহেদার বিয়ের জন্য।

তাঁদের বাবা আবদুর রহমান সরদার। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। অভাবের সংসার তাঁদের। বিভিন্ন শাক-পাতা বিক্রি করে নুনে ভাতে চলে সংসার।

রহমান দিনে এক থেকে দেড়শত টাকা উপর্জন করে। ছেলে মেহেদী মাঝে মাঝে স্কুল বন্ধ দিয়ে শপলা তুলে। বিক্রি করে। বিক্রির টাকায় রহমানের কিছুটা উপকার হয়।

মেহেদীর বয়স কম ছোট তবে পরিবারের কষ্ট সে বুঝে। তাই শাপলা তুলে বিক্রি করে। বড় হয়ে আর শাপলা বিক্রি করবে না। চাকরি করবে। বাবাকে টাকা দিবে। মাকে টাকা দিবে। মেহেদীর মা ফেরেযা বেগম জানায়, তাঁরা গরীব। ঘরে অভাব।

স্বামী-স্ত্রী মিলে বিভিন্ন শাক (কচু শাক, শাপলা, সাইচা শাক, থানথুনি পাতা) তুলে তা বিক্রি করে। অনকে সময় তাও থাকে না। ব্যবসা করার মত মূলধন নাই। কাজ করার মত শারিরিক অবস্থাও নাই তাঁর স্বামীর।

বাউফল উপেজলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত হোসেন বলেন, শাপলাকে মুলত আমরা আগাছা হিসাবে জানি। বর্ষা মৌসুমে বিলে খালে এগুলো বেশি চোখে পড়ে। সাধারনত জমি চাষের আগে এগুলো পরিস্কার করে ফেলা হয়।

তিনি আরো বলেন, শাপলা সবজি হিসাবে ব্যবহার করা হয়। এখন পর্যন্ত বাউফলে শাপলা বানিজ্যক ভাবে চাষ করা শুরু হয়নি।

দৈনিক বরিশাল ২৪

‘শাপলা’ বেচার টাকায় চাল কিনবে পটুয়াখালীর মেহেদী

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ৪:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু   শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন   অবশেষে কমলো তেলের দাম   ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক   সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী   শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই   চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা