চট্টগ্রামে ইলিশের দাম কমছে না - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ইলিশের দাম কমছে না - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ইলিশের দাম কমছে না

১১৭

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– চট্টগ্রাম বিভিন্ন বাজারে এখনো ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ২৪ জুলাই থেকে শুরু হয় ইলিশ ধরার উৎসব।

একমাসে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও কমেনি এ মাছের দাম। চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রচুর ডিমওয়ালা ইলিশের সঙ্গে জাটকা ধরা পড়ছে।

এ অবস্থায় আবারো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আসতে পারে। ফিরিঙ্গী বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আড়তদাররা ইলিশ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের পর থেকে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফিরিঙ্গী বাজারে আড়তে ১ কেজির বেশি ওজনের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকায়।

১ কেজির নিচে প্রতিমণ ইলিশ বিক্রি হয়েছে ৩৩-৩৪ হাজার টাকায়। নগরীর ফইল্যাতলী, আনন্দবাজার ও কাট্টলী এলাকার জেলেরা এক কেজির বেশি ওজনের প্রতিমণ ইলিশ আড়তদারদের কাছে বিক্রি করছেন ৩১-৩৩ হাজার টাকায়।

আর ১ কেজির কম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রতিমণ ২৭-২৯ হাজার টাকায়। বাজারে কেজিপ্রতি বেড়ে যাচ্ছে ২৫০-৩শ টাকা।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ইলিশের দাম কমছে না

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত