বরগুনায় আগুনে পুড়ল ১০ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় আগুনে পুড়ল ১০ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনায় আগুনে পুড়ল ১০ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

৯৭

অনলাইন নিউজ: রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জান গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে দিবাগত রাত ৩টার দিকে জলিল মৃধার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনীর সদস্য সাহেদ হোসেন বাবু আহত হয়েছেন। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী আব্বাস মৃধা ও মাসুদ মৃধা বলেন, রাত ৩টার দিকে জলিল মৃধার গ্যারেজ থেকে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখি ওই ঘর থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. শাহাদত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের এক কর্মী আহত হয়েছেন।কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে টিন ও আর্থিকভাবে সহায়তা দেয়া হবে। আমতলী উপজেলা চেয়ারম্যান মো. আলহাজ গোলাম সরোয়ার ফোরকান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

সুত্র: যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

বরগুনায় আগুনে পুড়ল ১০ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

সোমবার, জুলাই ১, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ