সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলায় বাস চলাচল বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলায় বাস চলাচল বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ১:০১ অপরাহ্ণ
A- A A+ Print

সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলায় বাস চলাচল বন্ধ

৬৯

অনলাইন নিউজ: সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চাারণ করেছেন বাস মালিক সমিতি। এদিকে জেলা ব্যাপি বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কে পুরাতন সাতক্ষীরা নামকস্থানে ২৬ আগষ্ট বাস নং ৩৩৯ গাড়িটির কন্টাকটার লিটন হোসেনকে মারপিট করে আহত করে স্থানীয় যুবকরা।

আজ ২৭ আগষ্ট আবার একই রুটে ৩২৭৬ নং গাড়ির কন্ট্রাকটার আসাদকে ব্যাপক মারপিট করে আহত করে একই এলাকার যুবকরা। মারাত্মক আহত অবস্থায় তনিি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সভাপতি আরো বলেন, জেলায় প্রায় সকল রুটে এমন ঘটনা ঘটে চলছে।ে মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলেও আজ পর্যন্ত একটি ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সীদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে ।

দৈনিক বরিশাল ২৪

সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলায় বাস চলাচল বন্ধ

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ১:০১ অপরাহ্ণ
৬৯

অনলাইন নিউজ: সাতক্ষীরায় শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চাারণ করেছেন বাস মালিক সমিতি। এদিকে জেলা ব্যাপি বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কে পুরাতন সাতক্ষীরা নামকস্থানে ২৬ আগষ্ট বাস নং ৩৩৯ গাড়িটির কন্টাকটার লিটন হোসেনকে মারপিট করে আহত করে স্থানীয় যুবকরা।

আজ ২৭ আগষ্ট আবার একই রুটে ৩২৭৬ নং গাড়ির কন্ট্রাকটার আসাদকে ব্যাপক মারপিট করে আহত করে একই এলাকার যুবকরা। মারাত্মক আহত অবস্থায় তনিি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সভাপতি আরো বলেন, জেলায় প্রায় সকল রুটে এমন ঘটনা ঘটে চলছে।ে মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলেও আজ পর্যন্ত একটি ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সীদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ