যুব সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি নূর মোহাম্মদ
অনলাইন নিউজ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলটুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ০১ সেপ্টেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি, রাস্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কাজেই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। সুস্থ্য দেহ ও সুন্দর মন গড়তে হলে খেলাধূলার বিকল্প নেই।
এদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বালিকা) প্রতিদ্বন্দিতা করে দিগাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ওজাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে টাইব্রেকারে ৩-০গোলে দিগাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়(বালক) চরকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, জেলাশিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফাইজউদ্দিন আকন্দ, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক হামদু, উপজেলা কৃষকলীগের সাবেকসভাপতি বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, বাহাদিয়া বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক কাউন্সিলর মো. আসাদ মিয়া প্রমুখ।












