আগৈলঝাড়ার দধি-মিষ্টির সুনাম দেশজুড়ে, ব্যবসায়ীদের প্রয়োজন সহযোগীতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ার দধি-মিষ্টির সুনাম দেশজুড়ে, ব্যবসায়ীদের প্রয়োজন সহযোগীতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ার দধি-মিষ্টির সুনাম দেশজুড়ে, ব্যবসায়ীদের প্রয়োজন সহযোগীতা

১০৭

শামীম আহমেদ: জীবন জিবীকার তাগিদে দধি-মিষ্টি তৈরী করে ঐতিহ্য ধরে রেখেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের সুদক্ষ কারিগররা। দীর্ঘপথ পাড়ি দিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও এ পেশাকে ধরে রেখেছেন তারা।

দেশের ঐতিহ্য গৈলার দধি-মিষ্টি জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে ক্ষ্যতি অর্জন করেছে। ভোজন বিলাসী মানুষের কাছে গৈলার দধি-মিষ্টি ছাড়া ভোজন রসনা যেন অসমাপ্ত রয়ে যায়। ঐতিহ্যগত কারনেই ক্রেতা সাধারনের কাছে লোভনীয় সামগ্রী।

চাহিদার সাথে সাথে উপজেলার কিছু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে গুনগত মান খারাপ করে থাকে। তারই মধ্যে সুনামকে ধরে রাখতে অধিক মুনাফার কথা চিন্তা না করে গৈলার ঐতিহ্যগত ভাবে দধি-মিষ্টি তৈরী করে
আসছে ব্যবসায়ীরা।

বর্তমানে ভাল জিনিস তৈরীকরা খুবই কষ্টকর। কথাগুলো বলেছিলেন, বংশগত ভাবে দধি-মিষ্টি তৈরীর পেশায় আসা এবং ৩০ বছর ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনাকারী উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারের শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী গোসাই দাস।

গৈলার ঐতিহ্য দধি, মিষ্টি, ঘি’র সুনাম শুধু বাংলাদেশেই নয় বর্হিবিশ্বেও এর কদর রয়েছে। বহুকাল থেকে দধি, মিষ্টি, ঘি’র জন্য এ উপজেলা বিখ্যাত। সারাদেশে গৈলার দধি, মিষ্টি, ঘি’র যথেষ্ট চাহিদা রয়েছে।

বিবাহ অনুষ্ঠান, বৌ-ভাত, জন্মদিন, মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে দধি-মিষ্টির জন্য দুর-দুরান্ত থেকে লোকজন আসেন গৈলাতে। প্রতিদিন শত শত মন দধি, মিষ্টি এখান থেকে ঢাকা-বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, মাদারীপুর, সিলেটসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

দেশের বাইরেও ব্যাপক ভাবে গৈলার দধি- মিষ্টি, ঘি’র সুনাম রয়েছে। গৈলার দধির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ৫/১০ দিনেও স্বাভাবিক আবহাওয়ায় নষ্ট হওয়ার সম্ভবনা নেই। যে কোন যানবাহনে সহজে বহন করা যায়। শুকনো
মিষ্টি কয়েকদিনেও নষ্ট হয় না। ঘিও নষ্ট হয়না।

বর্তমানে ১৫ প্রকারের মিষ্টান্ন দ্রব্য তৈরী করা হয় বলে জানান এখানকার ব্যবসায়ীরা। তবে বর্তমানে ১৫ প্রকারের মিষ্টান্ন দ্রব্যর মধ্যে রয়েছে দধি, চমচম, কালোজাম, শুকনো মিষ্টি, বড় রসগোল্লা, রসমালাই, ছানার সন্দেশ, খিরপুরী, মাওয়া, ছানার জিলাপি উল্লেখযোগ্য।

তারা জানান, সরকারী বা বেসরকারী ভাবে কোন সহযোগীতা পাচ্ছেন না দধি-মিষ্টি প্রস্তুতকারীরা। ব্যবসায়ীরা
চরাদামে দুধ ক্রয় করে, বিদ্যুৎবিল, লাকড়ি খরিদ, কর্মচারীদের বেতন, টালীসহ বিভিন্ন দ্রব্য ক্রয় করে তাদের ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা আরো জানান,গৈলার ঐতিহ্যবাহী দধি, মিষ্টি, ঘি’র ঐতিহ্য ধরে রেখে ব্যবাবসায়ীদের জন্য সহজ
শর্তে ঋণ বিতরণ করা, দুধের বাজার, ডেইরী ফার্ম স্থাপন এখন জরুরী হয়ে পড়েছে। এজন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ার দধি-মিষ্টির সুনাম দেশজুড়ে, ব্যবসায়ীদের প্রয়োজন সহযোগীতা

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত