ট্রফি নিয়েই ফিরছে বাংলাদেশের মেয়েরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ট্রফি নিয়েই ফিরছে বাংলাদেশের মেয়েরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৮, ২০১৯ ৭:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ট্রফি নিয়েই ফিরছে বাংলাদেশের মেয়েরা

৬৯

বিনোদন নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগেই টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ ।

আজ ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপা নিয়েই ফিরছে সালমারা সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের ফাইনালের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। বাকি ছিল শিরোপা নিয়ে বাড়ি ফেরা। আজ থাইল্যান্ডকে হারিয়ে তাও নিশ্চিত করেছে সালমারা।

স্কটল্যান্ডের ডাবলিনের ফোর্টহিলে ফাইনালে বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেননি থাইল্যান্ডের মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রান করেছে থাইরা।

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে যিনি সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য ছড়িয়েছেন, আজ ফাইনালেও সেই সানজিদা ইসলামের ব্যাটে রানের ফোয়ারা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে কিছুটা স্নায়ুক্ষয়ী হয়ে ওঠা সেমিফাইনালে তাঁর অপরাজিত ৩২ রানই জিতিয়েছিল বাংলাদেশকে, এনে দিয়েছিল বিশ্বকাপের টিকিট।

সেদিন চারে নামা সানজিদা আজ আবার নিজের পরিচিত জায়গা ওপেনিংয়ে, এবার তাঁর ব্যাটে ৬০ বলে ৭১ রান! টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস! কালকের ইনিংসে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও (১৫৬ রান) হয়ে গেছেন সানজিদা।

তাঁর বাইরে অবশ্য দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু আরেক ওপেনার মুর্শিদা খাতুনই। চার চারে তাঁর ৩৪ বলে ৩৩ রানের ইনিংসটি শেষ হতেই ভাঙে বাংলাদেশের ৬৮ রানের উদ্বোধনী জুটি।

বাংলাদেশের ইনিংসের পরই সম্ভবত জয়-পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। একে তো এবারই সেমিফাইনালে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করা থাইল্যান্ড এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সব কটিতেই হেরেছে, তার ওপর টি-টোয়েন্টিতে দলটার সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ১০৫ রানের। বাংলাদেশের মেয়েদের ঘূর্ণির সঙ্গেই আর তাল মেলাতে পারেননি থাই মেয়েরা।

টুর্নামেন্টে বাংলাদেশের সফলতম বোলার নাহিদা আক্তার আজ নিজের প্রথম দুই ওভারেই তুলে নিয়েছেন দুই থাইল্যান্ড ওপেনার শান্তাম ও শাওয়াইকে। এই দুই উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও (১০ উইকেট) এই বাঁহাতি স্পিনার।

অবশ্য ইনিংসের শেষ দিকে নিজের শেষ দুই ওভারে দুটি চার ও একটি ছক্কা খাওয়ায় ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যে দুই অঙ্কের রান দেওয়া একমাত্র বোলারও তিনিই (৪ ওভারে ১৭ রান)।

২ উইকেট পেয়েছেন অফ স্পিনার শায়লা শারমিন। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। পেসার জাহানারা আলম উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ৪ রান। এক উইকেট পেয়েছেন অফ স্পিনার খাজিদাতুল কুবরা।

দৈনিক বরিশাল ২৪

ট্রফি নিয়েই ফিরছে বাংলাদেশের মেয়েরা

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০১৯ ৭:৫৪ পূর্বাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৮, ২০১৯ ৭:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ