চরফ্যাশনে ৪০ বছরেও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ৪০ বছরেও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ৪০ বছরেও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের

১০৭

সোহেব চৌধুরী, চরফ্যাশন:  ভোলার চরফ্যাশন উপজেলার গোলদার হাট-বাশিরদোন সড়কটি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে, দেখার যেন কেউ নেই। প্রায় ৪০ বছর ধরে কাঁচা সড়কটি নির্মান হলেও আজও ১ টুকরো বালি তো দূরের কথা মাটিও জোটেনি।

এ সড়কটি ঘিরে প্রায় ৭/৮ টি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা মসজিদ গড়ে উঠেছে। প্রতিদিন সড়ক দিয়ে প্রায় ২০ হাজার লোক যাতায়াত করে। গ্রামের মানুষ কোন বিপদ আপদে কিংবা অসুস্থ্য হলে রুগীদের কাধে করে হাসপাতালে নিতে হয়।

ইতিপূর্বে কয়েকজন রোগী ও তাদের স্বজনরা খানাখন্দ পাড়াপাড়ের সময় দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে অনেকে। এমতাবস্থায় এলাকাবাসী নিরুপায় হয়ে সংস্কারের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের দ্বারে দ্বারে অনেক ধর্না ধরেও কোন সুফল পায়নি।

বিভিন্ন সরকারের পালা বদল হলেও বদল হয়নি কাঁচা সড়কের চেহারা। কোন আমলেই আমলাদের নজরে আসেনি সড়কটি। সরেজমিনে তথ্য নিয়ে জানা যায়, গোলদারহাট বাজার থেকে সোজা দক্ষিন দিকে প্রায় ৬ কিঃ মিঃ কাঁচা সড়কটি বেড়ি বাধের বাশিরদোন বাজারে গিয়ে মিশেছে।

সড়কটি দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা, আবাল, বৃদ্ধ, বনিতা, সকলেই চলাচল করছে প্রতিদিন। ৪০ বছরের মধ্যে কোন মেরামত না হওয়ায় কাঁচা রাস্তাটি মাছ চাষ ও কৃষি আবাদের উপযোগী। অপরিচিত কেউ ওই সড়কে গেলে হঠাৎ আঁতকে উঠেন রাস্তা না চাষের জমি চিনাই মুশকিল।

হাটবাজার কিংবা বিভিন্ন স্থান থেকে লোকজন এসে যখনি কাঁচা সড়কটি সামনে পড়ে পোষাক খুলে কোমড় বেধে বাড়ি যেতে হয়। ছাত্র-ছাত্রীরা একদিন ওই সড়ক দিয়ে প্রতিষ্ঠানে গেলে পুনরায় আর ওই সড়ক দিয়ে যেতে চায় না। ফলে প্রতিষ্ঠানে যাওয়া একবারে বন্ধ করে দেয় অনেকে।

রাস্তার বেহাল দশার কারনে অলস সময় কাটায় ছাত্র-ছাত্রীরা। কিন্তু কিছু জায়গায় অনেক জলাবদ্ধতা এবং কিছু জায়গায় সাকোও রয়েছে। এলাকাবাসী আলাউদ্দিন, ইউপি মেম্বার জাকির হোসেন জানান, সড়কটির বেহাল অবস্থা বিধায় বহু দেন-দরবার করেও আজও পাকা করাতে পারিনি।

সড়কটিতে গত ১০ বছর পূর্বে ১টি কালভার্ট নির্মান হয়েছে। বর্তমানে কালভার্টের অবস্থা খুবই নাজুক। কালভার্টের গোড়ায় নেই কোন মাটি। মাটি না থাকায় শিশু কিশোর কিংবা বৃদ্ধরা কালভার্ট পাড়াপাড় হতে পারছে না। তৎকালীন ঠিকাদারের গাফলতিতে ওই কালভার্টের গোড়ায় কোন মাটি দেয়া হয়নি।

যার ফলে রিক্সা তো দূরের কথা মানুষই চলাচল করা অসম্ভব। কিন্তু কালভার্ট নির্মাণ দেখেও না দেখার ভান করে চলেছে। কর্তৃপক্ষ রয়েছে উদাসীন। এলাকার লোকমান, রতন রাড়ী সহ শতাধিক লোক জানান, সড়কটিকে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এগুলো হচ্ছে- হাজারীগঞ্জ ফাযিল মাদ্রাসা, খাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যানহাট মাধ্যমিক বিদ্যালয়, ছেলামত চেয়ারম্যান বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভোট কেন্দ্র), চেয়ারম্যানহাট দাখিল মাদ্রাসা, বাহারুল উলুম এবতেদায়ী মাদ্রাসা সহ ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠান।

চেয়ারম্যানহাট দাখিল মাদ্রাসার সুপার জানান, বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশার কারনে মাদ্রাসার অধ্যায়নরত প্রায় ৭/৮ শতাধিক ছাত্র-ছাত্রীর সংখ্যা থাকলেও তা অর্ধেকে নেমে আসে। রাস্তা দিয়ে আসার সময় কাদা-পানিতে ভিজে একাকার হয়ে যায়। তাই একদিন মাদ্রাসায় এলে পড়ের দিন আর আসতে চায় না।

রাস্তাটি জনগুরুত্বপূর্ন হওয়ায় দ্রুত পাকাকরণ আবশ্যক। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন জানান, সড়কটি কাঁচা থাকার কারনে আমাদের কলেজের ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা করা দরকার।

হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, সড়কটি পাঁকাকরণের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াধীন। তবে সড়কটি জনগুরুত্বপূর্ণ। উপজেলা এলজিইডি কর্মকর্তা জানান, কাঁচা রাস্তাটির বর্তমান অবস্থার খোজ খবর নিয়ে পাকা করনের ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ৪০ বছরেও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত