ভোলায় সন্ত্রাসী হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত -৪
এ কে এম গিয়াসউদ্দিন, ভোলা: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের লালমিয়া বাড়ই এর সন্ত্রাসী হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ৪জন আহতের সংবাদ পাওয়া গিয়াছে। সূত্র জানায় পশ্চিম ইলিশা মালেরহাট এলাকার নবী মাঝির ছেলে জামাল মাঝির জমিতে বালু রেখে ব্যবসা করতে চেয়েছেন স্থানীয় প্রভাবশালী লালমিয়া বাড়ই।
কিন্তু জামালের জমিতে বালু রাখতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে যান লালমিয়া বাড়ই। তারই প্রেক্ষিতে তর্কাতর্কীর এক পর্যায়ে বাড়ই এর নির্দেশে গিয়াসউদ্দিন, ওয়াসিম, আলীআজমসহ ১০/১৫ জন মিলে জামালের উপর হামলা চালায়।
জামালের উপর হামলায় রক্ষা করতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী কুলছুম বিবি, জামালের মা আনোয়ারা বেগম, প্রতিবেশী সুবিয়া খাতুন এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে আহত করা হয়।
আহত জামালের মেয়ে স্বপ্না জানান, লালমিয়া বাড়ই তার লোকজন নিয়ে আমার বাবা কে মারধর করতে শুরু করলে আমার অন্তসঃত্ত্বা মা গেলে তাকেই পিটিয়ে আহত করে এবং আমার তিন বছর বয়সী ছোট ভাই চিৎকার দিলে তাকে পানির মধ্যে ফেলে দেয়। পরে স্থানীয়রা
এসে এ্যাম্বুলেন্সে করে আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ(২৫ সেপ্টেন্বর) বুধবার সকালে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের মালের হাট বাজার সংলগ্ন এই ঘটনা ঘটে।
অভিযুক্ত লালমিয়া বাড়ই বলেন, বালুর রাখার কোন ঘটনা ঘটেনি এবং নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে ওরা মেরেছে।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান,দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।












