লেবুখালীতে শিক্ষার্থীদের পেটাল ঘাট শ্রমিকরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লেবুখালীতে শিক্ষার্থীদের পেটাল ঘাট শ্রমিকরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১১:২২ অপরাহ্ণ
A- A A+ Print

লেবুখালীতে শিক্ষার্থীদের পেটাল ঘাট শ্রমিকরা

৮৭

বরিশাল প্রতিনিধি: সাগর কন্যা কুয়াকাটা সফর থেকে ফেরার পথে শুক্রবার রাতে বরিশাল- পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে আগে ফেরিতে গাড়ি উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে কমপক্ষে ১৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুত্বর আহতদের শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী ফেরিঘাটের পটুয়াখালী প্রান্তে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনেন।

হামলায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শেবাচিমের শিক্ষার্থীরা হলো-সাব্বির হোসেন, শাকিল, মাসুম ও রেদওয়ান। তারা সবাই এমবিবিএস’র ছাত্র। অন্যান্যরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে বলে জানিয়েছেন দায়িত্বর চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব।

প্রত্যক্ষদর্শী এবং আহতরা জানায়, শেবাচিমের একদল শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুয়াকাটা সফর করেন। শুক্রবার কুয়াকাটা থেকে ফিরতে গিয়ে রাত হয়ে যায়। শিক্ষার্থীদের বহনকারী বাসটি সিরিয়াল ভেঙে আগে লেবুখালী ফেরিতে ওঠার চেষ্টা করে। এনিয়ে অপর কয়েকটি বাসের শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের বহনকারী গাড়ির শ্রমিকদের বাগ্ধসঢ়;বিতন্ডা হয়।

এসময় মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের সাথেও শ্রমিকদের বাগ্ধসঢ়;বিতন্ডা হয়। একপর্যায়ে ফেরিঘাটে অবস্থানরত বাস শ্রমিকরা লাঠিসোটা নিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এতে কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

একপর্যায়ে আত্মরক্ষায় মেডিক্যাল শিক্ষার্থীরা দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে দুমকী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীদের বহনকারী বাস ফেরিতে উঠিয়ে বরিশালে পাঠানো হয়।

দৈনিক বরিশাল ২৪

লেবুখালীতে শিক্ষার্থীদের পেটাল ঘাট শ্রমিকরা

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১১:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ