নলছিটিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক-২ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নলছিটিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক-২ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৩, ২০১৯ ৫:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

নলছিটিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক-২

৬৩

নলছিটি প্রতিনিধি: বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই মাদক বিক্রেতা হলেন, বরিশাল শহরের কাউনিয়া থানাধীন নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম এবং যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেসু রহমানের ছেলে মেহেদী হাসান।

ঝালকাঠি ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) হাবিবুর রহমান এবং সার্জেন্ট তারিকুল ইসলাম জানান, বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেটকার বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে থামিয়ে তল্লাশি করলে তাতে ১২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট নলছিটি সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন।

দৈনিক বরিশাল ২৪

নলছিটিতে ১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক-২

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯ ৫:৫৬ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ০৩, ২০১৯ ৬:৫০ অপরাহ্ণ
৬৩

নলছিটি প্রতিনিধি: বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই মাদক বিক্রেতা হলেন, বরিশাল শহরের কাউনিয়া থানাধীন নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম এবং যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেসু রহমানের ছেলে মেহেদী হাসান।

ঝালকাঠি ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) হাবিবুর রহমান এবং সার্জেন্ট তারিকুল ইসলাম জানান, বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেটকার বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে থামিয়ে তল্লাশি করলে তাতে ১২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট নলছিটি সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড