দেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৪, ২০১৯ ৫:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

দেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলায়

১২৫

এ কে এম গিয়াসউদ্দিন, ভোলা: বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলা জেলায়। সুত্র জানায় বাংলাদেশে উৎপাদিত মোট ইলিশের বেশিরভাগ আহরিত হয় দ্বীপজেলা হিসেবে স্বীকৃত ভোলা জেলায়। বিবিসির প্রতিবেদন অনুসারে ইলিশ উৎপাদনে ভোলা জেলার স্থান সবার শীর্ষে।

২০১৭-১৮ অর্থবছরে এই জেলায় মোট ইলিশ আহরণ হয় এক লাখ ৭০ হাজার মেট্রিক টনের মতো। ২০১৮-১৯ অর্থবছরে তা আরও বাড়বে বলেই ধারণা করা হয়।

ভোলায় প্রায় ৫০ হাজার মৎসজীবী ভোলার বিভিন্ন নদীতে ইলিশ আহরণের কাজে লেগে থাকেন। ভোলার প্রধান নদী মেঘনা এবংবঙ্গোপসাগর সহ আরও কিছু ছোট ছোট নদী থেকে এই ইলিশ আহরণ করা হয় বলে জানা গেছে। ইলিশ মাছ।

প্রাকৃতিক ভাবে প্রাপ্ত সবচেয়ে স্বাদের মাছ। বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে স্বীকৃত এই ইলিশের কদর সারা পৃথিবী জুড়ে। পৃথিবীতে যত ইলিশ আহরিত হয় তার মোট শতকরা হারের ৮৫ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে আহরিত হয়।

বাংলাদেশই যেন ইলিশের সবচেয়ে নিরাপদ আবাসস্থল। তারা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকেই তাদের বসবাসস্থল ধরে নিয়েছে। ইলিশের বর্তমান উৎপাদন পাঁচ থেকে সাত লাখ মেট্রিক টন পর্যন্ত দাবি করা হয়। গত অর্থ বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে বাংলাদেশে যা এ অর্থ বছরে আরও বাড়বে।

বাংলাদেশের অর্থনীতিতেও এই ইলিশ বিশাল ভূমিকা রাখছে। ভোলার পরেই ইলিশ আহরণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

গত অর্থ বছরে এই জেলা থেকে আহরিত ইলিশের মোট পরিমাণ ছিল প্রায় এক লাখ মেট্রিক টন। এখানে প্রায় ৪০ হাজার মৎসজীবী ইলিশ আহরণের কাজ করে থাকেন। বরগুনার প্রধান তিনটি নদী বিষখালী, বুড়িশ্বর (পায়রা) ও বলেশ্বর নদী থেকে আহরণ করা হয় ৪৯০০ মেট্রিক টন।

এবং সাগর থেকে ৯১,০০০ মেট্রিক টন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা।

অপরদিকে ইলিশের বাড়ি হিসেবে খ্যাত চাঁদপুরে একই অর্থবছরে থেকে ইলিশ ধরা হয়েছে মাত্র ৩৪ হাজার মেট্রিক টন। ইলিশ আহরণের হিসাবে এই জেলার অবস্থান ষষ্ঠ স্থানে। মৎস্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪

দেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলায়

শুক্রবার, অক্টোবর ৪, ২০১৯ ৫:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত