চরফ্যাশনে বাজার মনিটরিং নেই, বিপাকে ক্রেতারা
সোহেব চেধৈুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:চরফ্যাশনের জ্যাকব এভিনিউ হর্কাস মার্কেটে একই পণ্য বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। বাজার মূল্য মনিটরিং না করায় দোকানিরা নিজেদের ইচ্ছা মতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। আবার একই বাজারের লঞ্চঘাট, মাছ বাজারের দোকানগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা করে। শুধু পেঁয়াজই নয় নিত্যপণ্য সবগুলোরই একই অবস্থা। ৩৫ টাকা হালির জায়গায় ৩৮ থেকে ৪০ টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। চিনিসহ বিভিন্ন পণ্যেরই দাম দু’রকম এই বাজারে।
রমিজ উদ্দিন নামের বাজারের এক ক্রেতা কালের কণ্ঠকে বলেন, এক বাজারে দুই ধরনের দাম। আমি সদর বাজার থেকে চিনি কিনলাম ৫৭ টাকা করে। একই চিনি বাজারের পুর্ব মাথা থেকে কিনতে হচ্ছে ৬০ থেকে ৬২টাকা দিয়ে।
এই বিষয়ে জানতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনকে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। ছবি:ফাইল ফটো












