চরফ্যাশনে প্রশাসনের নাকের ডগায় ইলিশ উৎসব!
সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে প্রশাসনের নাকের ডগায় চলছে ইলিশ বিক্রি। প্রশাসনের নিরব ভূমিকায় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিছু অসাধু মৎস ব্যবসায়ী ও ঘাটের আড়তদাররা।
প্রতি গ্রেট ইলিশের হালি মূল্য ৫ হাজার টাকা। মাছ বিক্রেতা ফকরুল জানান, বাজারে মাছ যা আছে তার চারগুণ আছে ক্রেতা তাই আমরা চড়া মূল্যে বিক্রি করছি।
মৎস অফিসার মারুফ হোসেন মিনার বলেন, আইন সময়ের উপর শ্রদ্ধাশীল আর তাই রাত ৯ অক্টোবর রাত ১২টার পর যারাই মাছ বিক্রি ও ক্রয় করবে তারাই অপরাধী এবং আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।












