রোনালদোর গোলে পর্তুগালের জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রোনালদোর গোলে পর্তুগালের জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০১৯ ৪:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

রোনালদোর গোলে পর্তুগালের জয়

৭৩

ইউরো বাছাইয়ে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার দল পর্তুগালও জিতেছে অনায়াসে। লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

খেলার ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। গোলের দেখা অবশ্য তার আগের মিনিটেই পেতে পারতো দলটি। সিলভার ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন জোয়াও ফেলিক্স। বল দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

পরের আক্রমণেই এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নেলসন সেমেদোর শট গোলরক্ষকের গায়ে লেগে অরক্ষিত সিলভার পায়ে যায়। অনায়াসে প্লেসিং শটে বাকিটুকু সারেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলমুখ থেকে তার দুর্বল বাইসাইকেল কিক অনায়াসে ঠেকান গোলরক্ষক।

৬৫তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রতিপক্ষের সামান্য ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন জুভেন্টাস তারকা।

এই নিয়ে জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে ৬ গোল করলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মোট গোল হলো ৯৪টি।

৮৯তম মিনিটে জটলার মধ্যে বল পেয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন গনসালো গেদেস। তার নিচু শট প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে লেগে ভিতরে ঢোকে।

প্রথম দুই ম্যাচে ড্র করা পর্তুগাল টানা তৃতীয় জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারানো ইউক্রেন এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে।

দৈনিক বরিশাল ২৪

রোনালদোর গোলে পর্তুগালের জয়

শনিবার, অক্টোবর ১২, ২০১৯ ৪:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ