বেনাপোল সীমান্তে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার আটক -১
বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় তরিকুল ইসলাম লালু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়। অাটক লালু শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সহযোগী ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ির মাঠে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অপরদিকে শার্শার কাশিপুর থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ তরিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক ব্যক্তিকে ফেনসিডিলসহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।












