লালমোহনের পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লালমোহনের পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

লালমোহনের পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন

৯৩

নিজস্ব প্রতিনিধি :উৎসবমুখর পরিবেশে লালমোহন পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পৌর পিতার আসনে দ্বিতীয়বারের মতো বসছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। দীর্ঘ ৯ বছর পর ভোলার লালমোহন পৌর সভায় প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়। ইভিএম ত্রুটির কারণে ১২ ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বাকি ১২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।

সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।
এদিকে দীর্ঘদিন পরে ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করেছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মোতায়েন করা হয়েছে।

মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন।

দৈনিক বরিশাল ২৪

লালমোহনের পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত