ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের জহুর হকার মার্কেট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের জহুর হকার মার্কেট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের জহুর হকার মার্কেট

৫৬

অনলাইন নিউজ:চট্টগ্রামের কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে আগুন লেগে অন্তঃত ১০০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

শনিবার ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে নগরীর নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিকরা। যাদের দোকান পুড়ে গেছে তারা পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত মার্কেটটিতে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে।

নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট। ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন জানান, জালালাবাদ ও শাহজালাল মার্কেটের দোতলার ৭০টি দোকানের পণ্যসামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া জহুর মার্কেটের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে কম্বল, বেডশিট, আয়রন, অ্যামব্রয়ডারি, রেডিমেড গার্মেন্ট, শার্ট ছিল।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল জানান, অগ্নিকাণ্ডের কারণে আজ শনিবার মার্কেট বন্ধ থাকবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গনমাধ্যমে জানিয়েছেন, আগুনে জালালাবাদ মার্কেটের একশের কাছাকছি এবং জহুর হকার্স মার্কেটের ২৫টি দোকান পুড়ে যাবার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে নারীপুরুষ ও শিশুর বিভিন্ন পোশাকের দোকান, কম্বলের গুদাম এবং ছোট টেইলারিং কারখানা আছে।

তিনি আরো বলেন, চুরি ও কৌতূহলী মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে পুলিশ।

দৈনিক বরিশাল ২৪

ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের জহুর হকার মার্কেট

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত