জেঙ্ককে পাত্তাই দিলোনা লিভারপুল,করল গোল উৎসব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জেঙ্ককে পাত্তাই দিলোনা লিভারপুল,করল গোল উৎসব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ৪:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

জেঙ্ককে পাত্তাই দিলোনা লিভারপুল,করল গোল উৎসব

১০০

যেকোনো প্রতিযোগিগতায় এই প্রথম লিভারপুলের মুখোমুখি হয়েছিল অখ্যাত জেঙ্ক। প্রথম সাক্ষাতটা পুঁচকে দলটির জন্য সুখকর হলো না। বেলজিয়ামের ক্লাবটি ঘরের মাঠে সালাহ-মানেদের সামনে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

ক্রিস্টাল অ্যারেনায় খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ডান দিকে থাকা অক্সলেড- চেম্বারলিনের দিকে বাড়িয়ে দেন ফ্যাবিনহো। নিজেকে সামলে নিয়ে দারুণ ক্ষিপ্রতায় বল জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার। কিছুক্ষণ পরেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জেঙ্ক। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

গোল খেয়ে বার কয়েক আক্রমণ শানালেও ক্রমেই জেঙ্কের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে থাকে ইউর্গেন ক্লপের দল। প্রথমার্ধের শেষ ভাগে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করেন মানে-সালাহ-মিলনাররা। দ্বিতীয়ার্ধে খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫৭তম মিনিটে রবার্তো ফিরমিনোর বাঁকানো পাস ধরে দারুণ লফট শটে বল জালে জড়িয়ে দেন অক্সলেড-চেম্বারলিন।

খেলার শেষ ভাগে দুই গোলে এগিয়ে যাওয়া লিভারপুলের গোল উৎসবে যোগ দেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। প্রথমে সালাহ’র পাসে পারফেক্ট ফিনিশিং দেন মানে। মিনিট পনেরো পর সেনেগালিজ ফরোয়ার্ডের বাড়ানো পাসে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড। অবশ্য চতুর্থ গোল হজম করার ১ মিনিট পরেই এক গোল শোধ করেন জেঙ্কের স্ট্রাইকার স্টিভেন ওডে। ওই পর্যন্তই।

শেষ পর্যন্ত বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লেও গ্রুপ ‘ই’র শীর্ষস্থান লিভারপুলের দখলে নেই। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জায়গাটি নাপোলির দখলে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা।

দৈনিক বরিশাল ২৪

জেঙ্ককে পাত্তাই দিলোনা লিভারপুল,করল গোল উৎসব

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ৪:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ