কমতে পারে সাকিবের সাজা, আশা দেখাচ্ছেন আমির - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কমতে পারে সাকিবের সাজা, আশা দেখাচ্ছেন আমির - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

কমতে পারে সাকিবের সাজা, আশা দেখাচ্ছেন আমির

৫৭

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। জুয়াড়িদের কাছ থেকে তিন দফায় ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলেও সাকিব দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে, অর্থাৎ এক বছর পর তিনি আবার ক্রিকেটে অংশ নিতে পারবেন।

তবে সাকিবের নিষেধাজ্ঞা দেশের ক্রিকেটভক্তরা মেনে নিতে পারছেন না। হঠাৎ করে এমন খবরে হতবাক সবাই। তবে এখন ক্রিকেট পাড়ায় নতুন আলোচনার বিষয় সাকিবের শাস্তি কমানো সম্ভব কিনা। সাকিব ভক্তরা আশায় বুকও বাঁধতে পারেন। তাদের আশা জোগানোর পাত্রও সামনে আছেন, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।

২০১০ সালের আগস্টে অর্থের বিনিময়ে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করায় সবধরনের ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ হন তিনি। তবে আইসিসি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে ঠিকঠাকভাবে অংশ নেয়ায় নির্ধারিত সময়ের ৬ মাস আগেই ঘরোয়া ক্রিকেট ফেরেন বাঁহাতি পেসার। সাড়ে ৪ বছরেই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

আমিরের অপরাধ ছিল গুরুতর। সেই তুলনায় সাকিবের দুর্নীতি গৌণ। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত তিনবার ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথোপকথন হয় তার। স্বাভাবিকভাবেই ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান তিনি। তবে তা গ্রহণ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

বিপত্তিটা বাঁধে অন্য জায়গায়। আইসিসিরি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) আইন অনুযায়ী, সেটা সঙ্গে সঙ্গে তাদের জানাতে হতো। তবে অবগত বা অবহিত করেননি সাকিব। জিজ্ঞেস করলেও অস্বীকার করেন তিনি। পরে তদন্তে নামে আকসু। আগারওয়ালের সঙ্গে তার আলাপের প্রমাণ পায় তারা। স্বভাবতই চেতে যায় আইসিসি। ফলে তার ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে।

সাকিবের এ শাস্তি কমতেও পারে। এজন্য যা করতে হবে তাকে-প্রথমত, নিষেধাজ্ঞার সময়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগের আইন কিংবা কোনো দেশেরই দুর্নীতিবিরোধী আইন ভাঙা যাবে না। পারলে বা সম্ভব হলে ভালো কাজ করতে হবে। দ্বিতীয়ত, আইসিসির নির্দেশনানুসারে বিভিন্ন দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় স্বেচ্ছায় ও পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে। তারা যেভাবে বলে দেবে ঠিক সেভাবেই কাজ করতে হবে।

এ শর্ত দুটি ঠিকমতো পূরণ করলেই এক বছরে শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এমনকি এতে আইসিসি সন্তুষ্ট হলে শাস্তিটা নেমে আসতে পারে ৬ মাসে। ফিরতে পারবেন ২২ গজে।

দৈনিক বরিশাল ২৪

কমতে পারে সাকিবের সাজা, আশা দেখাচ্ছেন আমির

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ