ফুটবল মাঠে সাকিবের নামে ক্রিকেট ভক্তদের স্লোগান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফুটবল মাঠে সাকিবের নামে ক্রিকেট ভক্তদের স্লোগান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফুটবল মাঠে সাকিবের নামে ক্রিকেট ভক্তদের স্লোগান

৮৩

স্পোর্টস নিউজঃ জুয়াড়িদের কাছ থেকে তিন দফায় ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অপরাধে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। তবে দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। তবে সাকিবের এ নিষেধাজ্ঞা তার ভক্তরা মেনে নিতে পারছেন না। প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন জায়গায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালের চট্টগ্রাম আবাহনী ও তেরেঙ্গানু এফসির খেলা দেখতে গিয়েও ‘সাকিব, সাকিব’ স্লোগানে মাঠ গরম করেছেন সাকিব ভক্তরা।

এদিন ফাইনালে ৩৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে তিল পরিমাণ জায়গা খালি ছিল না। খেলা চলাকালে ও খেলা শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় বিপুল দর্শক ‘সাকিব, সাকিব’ স্লোগান তুলে চারপাশ মাতিয়ে তোলে। গলা ছেড়ে একযোগে স্লোগান দিতে দিতে তারা ভালোবাসা জানায় কিংবদন্তী সাকিব আল হাসানকে।

এদিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তাদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু।

ম্যাচের ১৫ থেকে ২০- এই ৬ মিনিটের একটা ঝড় বইয়ে দিয়ে ম্যাচটা নিজেদের করে নেয় তেরেঙ্গানু ফুটবল ক্লাব। ১৬ মিনিটে হাকিম ও ২০ মিনিটে আলিয়াস গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অতিথি দলটিকে।

দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়ার্ধের শুরুটা। ৪৮ মিনিটেই স্বাগতিকরা ব্যবধান ২-১ করে লুকার গোলে। এর পর লুকা একাধিক সুযোগ পেয়েও গোল পাননি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

দৈনিক বরিশাল ২৪

ফুটবল মাঠে সাকিবের নামে ক্রিকেট ভক্তদের স্লোগান

শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ