‘সিরিজটা জিতলে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘সিরিজটা জিতলে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৬, ২০১৯ ১১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

‘সিরিজটা জিতলে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে’

৯৫

স্পোর্টস নিউজঃ প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারত বধ করেছে টাইগাররা। আর এই এক জয়েই বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে লেগেছে জোর হাওয়া। এবার সেই আত্মবিশ্বাসের জোরে দ্বিতীয় ম্যাচ জিতে ইতিহাস গড়তে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। দিল্লিতে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল ‘মানসিক বাধা’। এর আগে কয়েকবার ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের ভুলে হারতে হয়েছে।

তবে এবার সেই ধাক্কা কাটিয়ে ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, ম্যাচটা জিততে তারাও মরিয়া, ‘ওরা হয়তো মরিয়া হয়ে আছে (সিরিজে ফিরতে)। আমরাও মরিয়া হয়ে আছি।

মানসিক যে বাধা ছিল, তা থেকে কিছুটা হলেও আমরা বেরিয়ে এসেছি। আমি মনে করি, টি-টোয়েন্টিতে এমন সুযোগ খুব কমই আসে। এটা নির্ভর করে আপনি কীভাবে নিজেকে শান্ত রেখে এবং নিজেদের দক্ষতার ব্যবহার করে ম্যাচ জিতে নিচ্ছেন।

প্রথম ম্যাচ জেতার পর যে আত্মবিশ্বাস জমা হয়েছে তা দ্বিতীয় ম্যাচে ভালো করতে সহায়তা করবে বলেই বিশ্বাস বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের, আমি মনে করি, এটা দারুণ সুযোগ, বিশেষ করে যখন আপনি সিরিজের প্রথম ম্যাচটা জিতে যাবেন। আমার ধারণা দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং আশা করি কাল আমরা ভালো কিছু করে দেখাতে পারব।

সম্প্রতি বড় ধরনের উলটপালট ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেটে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের ধর্মঘট শেষ না হতেই দলের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের দুই বছর নিষিদ্ধ হওয়ার ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে বলেই ধারণা ছিল অনেকের। কিন্তু সেসব পেরিয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। এবার সিরিজ জিততে পারলে সেই অন্ধকারে আলোর ঝলকানি পড়বে বলে ধারণা রিয়াদের।

তিনি বলেন, আপনি যদি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে খেয়াল করেন, বাংলাদেশের ক্রিকেটে যা হচ্ছে, সিরিজটা জিততে পারলে এটা বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতকে হারাতে হলে আমাদের ভালো খেলতে হবে। ভারত তাদের ঘরের মাটিতে এবং বিদেশের মাটিতেও অনেক শক্তিশালী দল। ফলে প্রথম বলে থেকেই আমাদের সেরাটা খেলতে হবে।

ভারতকে তাদের ঘরের মাটিতে হারিয়ে সিরিজ জিততে পারা অনেক বড় অর্জন হবে বলে মত মাহমুদউল্লাহ’র, ‘ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী দল এবং এটা তারা বিগত ১১-১২ বছর ধরেই প্রমাণ করে আসছে। জিততে পারলে সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা ভারতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছি, তাই আমরা যদি জিততে পারি সেটা হবে আমাদের জন্য বিশাল এক অর্জন।

এদিকে, দ্বিতীয় ম্যাচের আগে গুজরাটে ঘূর্ণিঝড়ের আঘাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘মহা’ এরইমধ্যে প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে। ‘মহা’র প্রভাবে রাজকোটে এখন ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হচ্ছে।চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এর আগে বৈরি আবহাওয়া চোখ রাঙ্গাচ্ছে বেশ কড়াভাবেই। সবমিলিয়ে আগামীকালের ম্যাচটি মাঠে গড়াবে কিনা তাই এখন সংশয়ের বৃত্তে আবদ্ধ।

দৈনিক বরিশাল ২৪

‘সিরিজটা জিতলে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে’

বুধবার, নভেম্বর ৬, ২০১৯ ১১:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ