সততার উজ্জল দৃষ্টান্ত বরিশালের এসপি সাইফুল ইসলাম, পুলিশ হল ৪৪ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সততার উজ্জল দৃষ্টান্ত বরিশালের এসপি সাইফুল ইসলাম, পুলিশ হল ৪৪ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০১৯ ১২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সততার উজ্জল দৃষ্টান্ত বরিশালের এসপি সাইফুল ইসলাম, পুলিশ হল ৪৪ জন

নিজস্ব প্রতিবেদক: কোনও ধরনের আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে বরিশালে মাত্র ১শ’ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন ৪৪ জন।

রোববার রাতে তারা চূড়ান্তভাবে নিয়োগ পান। বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, সরকারি কোষাগারে ১শ’ টাকা জমা দিয়ে গত ১ জুন বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কনস্টেবল পদের জন্য বাছাইয়ে অংশ নেন ১ হাজার ৮৫০ জন প্রার্থী।

প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হন ৬০৯ জন।

২ জুন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার পর ৪ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩ জন। পরে ৬ জুনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৪৪ জন।

রবিবার রাতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। চূড়ান্ত নিয়োগ পাওয়া ৪৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ।

চূড়ান্তভাবে নির্বাচিতরা বলেন, ‘সরকারি কোষাগারে ১০৩ টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমরা জমা দিয়েছি ১শ’ টাকা।

সব প্রার্থীর পক্ষে এসপি স্যার (পুলিশ সুপার) নিজে ৩ টাকা করে জমা দিয়েছেন। কোনও ধরনের অবৈধ লেনদেন ছাড়া চাকরি পাওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৩ জনের সবাই যোগ্যতা সম্পন্ন।

তারপরও পুলিশ হেড কোয়াটার্সের কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

সততার উজ্জল দৃষ্টান্ত বরিশালের এসপি সাইফুল ইসলাম, পুলিশ হল ৪৪ জন

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী