গোবর ছোঁড়ার উৎসব নেট দুনিয়ায় ভাইরাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গোবর ছোঁড়ার উৎসব নেট দুনিয়ায় ভাইরাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১১:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

গোবর ছোঁড়ার উৎসব নেট দুনিয়ায় ভাইরাল

৯৫

অনলাইন নিউজঃ লা টম্যাটিনা। একে অন্যের দিকে টম্যাটো ছোড়ার উৎসব স্পেনে খুব জনপ্রিয়। সেই উৎসবেরই ভারতীয় সংস্করণ সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে ‘লা টম্যাটিনা-র ভারতীয় সংস্করণে টম্যাটোর বদলে ছোড়া হয় গোবর!

তামিলনাড়ুর গুমাতাপুরমে ‌প্রতি বছর দিওয়ালির পর অনুষ্ঠিত হয় গোবর ছোঁড়াছুড়ির এই উৎসব। এর নাম ‘গোরাইহাব্বা’। গুমাতাপুরমে রয়েছে বীরেশ্বরার মন্দির। ওই এলাকা ও আশপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয় সেই মন্দিরের কাছে। তার পর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুড়তে থাকে গোবর। এ ভাবেই গোরাইহাব্বা উৎসবে মেতে ওঠেন গুমাতাপুরম ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ওই উৎসবে অংশ নেওয়া প্রভু নামের সেখানকার এক বাসিন্দার কথায়: গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনও অসুবিধা হয় না।

দৈনিক বরিশাল ২৪

গোবর ছোঁড়ার উৎসব নেট দুনিয়ায় ভাইরাল

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১১:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ