ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা

১০২

 সোহেব চৌধুরী, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় সাগরী সিনেমা হল। ঐতিহ্যবাহী এ সিনেমাহলটি প্রায় ৪দশক ধরে দর্শক মাতানো সিনেমা প্রদর্শণ করে সুনামের সাথে। দির্ঘ ২বছর যাবত মানহীন সিনেমা, অনুন্নত পরিবেশ, হল আধুনিকায়ন না হওয়া, হাতের মুঠোয় ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্সে সিনেমা দেখার সুযোগের কারণে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।

তাই সিনেমাহলটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়ে চিকিৎসা সেবার জন্য নতুন করে দৃষ্টিনন্দন ও অত্যাধুনিকমানের একটি ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তরিত করা হয়। নাম দেওয়া হয় টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার।

এ ডায়াগনস্টিক সেন্টারটি (রোববার ১০নভেম্বর) বিকেলে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এসময় উপস্থিত ছিলেন,মরহুম টুনু চৌধুরীর সহধর্মিণী, ভোলা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় মহিলা পরিষদ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সালেহা আক্তার চৌধুরী বুলবুল, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

এসময় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৪ সালে সাগরী সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় তা আজ বিলুপ্ত হয়ে গেছে। সিনেমাহলের রূপালী আলো নিভে গেলেও তা আজ প্রতিষ্ঠিত হয়েছে মানবসেবার উজ্জ্বলিত আলোয়।

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজাপুর ইউনিয়নের দীর্ঘ ২৮ বছরের চেয়ারম্যান মরহুম টুনু চৌধুরীর ছেলে ও টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর বলেন, আমার মরহুম পিতা তার জীবদ্দশায় এখানে একটি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি ওসিয়ত করে যান।

যার ধারাবাহিকতায় ভোলা জেলার সর্বোচ্চ ও প্রারম্ভিক বিনিয়োগের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চরফ্যাশন ও মনপুরার দুর্গম চরাঞ্চলের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা।

আমাদের এখানে ইউরোপিয়ান মেশিনারিজ সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাবরেটরি,সম্পূর্ণ কম্পিউটারাইজড ডায়গনস্টিক টুলস, বিখ্যাত ফুজি ব্রান্ডের ৫০০ এমএ এক্সরে মেশিন এবং সিআর প্রিন্টার,আমেরিকার স্বনামধন্য ফিলিপস কোম্পানির ফোর ডি আল্ট্রাসনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম মেশিন, ১২ চ্যানেলের ইসিজি মেশিন দ্বারা বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার কাজ করা হবে।

ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর আরোও বলেন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার কয়েক লক্ষ ডায়াবেটিস রোগীর কষ্ট লাঘবে এখানে স্থাপিত হতে যাচ্ছে বারডেম অনুমোদিত “চরফ্যাশন ডায়াবেটিস সেন্টার” এখান থেকে ডায়াবেটিস রোগীরা বারডেমের বই পাবেন। সেই সাথে বারডেমের অনুসৃত ডায়বেটিস চিকিৎসা সেবার সুফল পাবেন এই দক্ষিণ জনপদের অবহেলিত জনগন।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা

রবিবার, নভেম্বর ১০, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত