গেইল-ধোনিকে পেছনে ফেললেন নাঈম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গেইল-ধোনিকে পেছনে ফেললেন নাঈম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০১৯ ১০:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

গেইল-ধোনিকে পেছনে ফেললেন নাঈম

১৪

স্পোর্টস নিউজঃ সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টি২০ সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার হাতে-নাতেই পেলেন নাঈম শেখ। আইসিসির টি২০ র‌্যাংকিংয়ে ঢুকেই পেছনে ফেললেন ক্রিস গেইল, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকে।

ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে এখন ৩৮তম স্থানে আছেন নাঈম। তার রেটিং এখন ৪৯৮। নাইমের সমান রেটিং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। আর টি২০ মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল আছেন তার অনেক পরে। ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টারের অবস্থান ৭৪। ধোনি আছেন ৭৮ নম্বরে।

একেবারে আনকোরা, ভারতের বিপক্ষেই নামিয়ে দেওয়া হলো নাঈমকে। আর অভিষেক সিরিজেই বাজিমাত করলেন তিনি। তামিমের জায়গায় ব্যাট হাতে নেমে নিজের দায়িত্বটা যেন শতভাগ পালন করেছেন তরুণ এই ব্যাটসম্যান।

তামিম আর কতদিন! আজ বা কাল তাকেও গুডবাই বলতে হবে। তখন তার শূন্যতা যেন বাংলাদেশকে খুব বেশি তাড়িয়ে না বেড়ায়, সেজন্যই নাঈমকে খেলানো। তবে এই পরীক্ষামূলক ধাপে পুরোপুরি সফল বাংলাদেশ। তিন ম্যাচ টি২০ সিরিজে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। কেবল বাংলাদেশ না ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানকেও পেছনে ফেলেছেন নাঈম।

দিল্লির অরুণ জেটলিতে দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান নাঈম। প্রথম ম্যাচে ধীরস্থির ব্যাটিং করে ২৬ রান যোগ করেন বাংলাদেশের স্কোরবোর্ডে। এরপর রাজকোটেও রান আসে তার ব্যাট থেকে। সে দিন আরেকটু ছাড়িয়ে যান। খেলেন ৩৬ রানের ইনিংস। সর্বশেষ তৃতীয় টি২০’তে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একাই ব্যাট চালিয়েছেন নাঈম। খেলেন ৮১ রানের ঝলমলে ইনিংস।

সবমিলিয়ে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের নাঈম। ৩ ম্যাচে মোট ১৪৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৭.৬৬। স্ট্রাইক রেট ১৩৩.৬৪। তার পরে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তিনি করেছেন তিন ম্যাচে ১০৮ রান।

দৈনিক বরিশাল ২৪

গেইল-ধোনিকে পেছনে ফেললেন নাঈম

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯ ১০:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী