উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০১৯ ২:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৬৫

শামীম আহমেদ, বরিশালঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পায়রা বন্দরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে সরকার‌। সেই উন্নয়ন দেখে এখন বিদেশি সংস্থা বাংলাদেশকে ঋণ দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে।

সরকার দেশের সব উন্নয়ন রাজস্বের টাকায় করছে। তাই উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে। এতে আমরা  বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

বুধবার সকালে বরিশাল কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এক সময় ইনকাম ট্যাক্স অফিসে কর দিতে আমরা যেতাম না। এখন সে ধারা বদলে সবাই কর দেয়ার প্রতিযোগিতা শুরু করেছে। তাই রাজস্ব বৃদ্ধি পেয়েছে। ফলে ঋণের টাকায় নয়, নিজেদের টাকায় দেশ উন্নত হচ্ছে।

বরিশাল কর অঞ্চলের প্রধান কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, বরিশাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহ-সভাপতি আমিনুর রহমান খান ঝান্ডাসহ সর্বোচ্চ করদাতা রেজাউল কবির ও সত্য কৃষ্ণ পিপলাই। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন।

বরিশাল সিটিসহ বিভাগের ছয় জেলার প্রতিটি জেলা থেকে দুইজন দীর্ঘ মেয়াদী করদাতা, তিনজন সর্বোচ্চ করদাতা ও তরুণসহ একজন নারী করদাতা করে ৪৯ জনকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এসব ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

দৈনিক বরিশাল ২৪

উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯ ২:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত